৮ দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল: আদালতে চাঞ্চল্যকর তথ্যের বিস্ফোরণ – DesheBideshe
ঢাকা, ২৮ সেপ্টেম্বর – সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা মামলার তদন্তে একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ও অমানবিক সব তথ্য। দুই দফায় মোট ৮ দিনের রিমান্ড শেষে শেরেবাংলা নগর ন্যাম ভবনে ২য় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।








