নাকভির মেয়াদ শেষে এসিসির চেয়ারে তামিম? এশীয় ক্রিকেটের নেতৃত্বে এবার বাংলাদেশ! – DesheBideshe
ঢাকা, ২৯ সেপ্টেম্বর – এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী ক্ষমতার রদবদল ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। বর্তমানে সংস্থাটির সভাপতির দায়িত্বে থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির মেয়াদ আগামী ২০২৭ সালের এপ্রিলে শেষ হতে যাচ্ছে। এসিসির পর্যায়ক্রমিক (রোটেশনাল) নীতি অনুযায়ী পরবর্তী মেয়াদে এশীয় ক্রিকেটের অভিভাবকত্ব পাওয়ার কথা বাংলাদেশের। আর বাংলাদেশ ক্রিকেট







