মাঝ আকাশে হেলিকপ্টার, হামলার আশঙ্কায় নামতে পারলেন না কলম্বিয়ার প্রেসিডেন্ট – DesheBideshe
কলম্বিয়া, ১১ ফেব্রুয়ারি – কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এবং তাঁর দুই কন্যাকে বহনকারী হেলিকপ্টার মাঝ আকাশে থাকা অবস্থায় হামলার আশঙ্কার মুখে পড়ে। সোমবার দেশটির ক্যারিবীয় উপকূলীয় এলাকায় তাদের অবতরণের কথা থাকলেও শেষ মুহূর্তে নিরাপত্তা সতর্কতার কারণে তা বাতিল করা হয়। প্রেসিডেন্ট পেত্রো নিজেই জানিয়েছেন, নিরাপত্তা সংস্থার মাধ্যমে তিনি জানতে পারেন যে নির্ধারিত অবতরণস্থলে হামলার পরিকল্পনা








