ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি অব্যাহত | চ্যানেল আই অনলাইন
পাকিস্তানের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ড গঠন ও বিশেষজ্ঞ চিকিৎসার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, ইমরানের চোখের চিকিৎসা বিশেষায়িত মেডিকেল প্রতিষ্ঠানে বিশেষজ্ঞদের








