মাহফুজ আলমের নেতৃত্বে ‘অল্টারনেটিভস’ প্ল্যাটফর্মে রাজনৈতিক সংলাপের যাত্রা শুরু – DesheBideshe
ঢাকা, ৭ মার্চ – দেশের সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক সংলাপের উদ্দেশ্যে ‘অল্টারনেটিভস’ নামে একটি সংলাপভিত্তিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, সরাসরি রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আগে সারা দেশে মানুষের সঙ্গে সংলাপ শুরু করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘অল্টারনেটিভস’-এর একটি পোস্ট শেয়ার করেন মাহফুজ আলম। ওই পোস্টে প্ল্যাটফর্মটির









