বরিশালে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক ফেলে পালালেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশের জব্দ – DesheBideshe
বরিশাল, ১৮ মার্চ – বরিশাল নগরীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে হঠাৎ বিএনপি নেতাকর্মীদের একটি মোটরসাইকেল বহর সেখানে উপস্থিত হলে ব্যানার ও কেক ফেলেই পালিয়ে যান তারা। মঙ্গলবার রাত দশটার দিকে নগরীর সাতাশ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড সংলগ্ন কুদঘাটা মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।









