Arvind Kejriwal: হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল, কার কাছে ধরাশায়ী হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Last Updated:

২০১৩ সাল থেকে এই নতুন দিল্লি আসনের বিধায়ক ছিলেন কেজরিওয়াল৷

News18Arvind Kejriwal: হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল, কার কাছে ধরাশায়ী হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী?
News18

নতুন দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ বিজেপির পরভেশ ভার্মার কাছে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ ২০১৩ সাল থেকে এই নতুন দিল্লি আসনের বিধায়ক ছিলেন কেজরিওয়াল৷ এ দিন ভোট গণনার শুরু থেকেই চাপে ছিলেন কেজরিওয়াল৷ মাঝে দু একবার এগিয়ে গেলেও অধিকাংশ সময়ই বিজেপি প্রার্থীর থেকে পিছিয়ে থাকছিলেন তিনি৷

২৭ বছর পর দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা৷ ম্যাজিক ফিগার ছাড়িয়ে একক সংখ্যাগরিষ্ঠতা কার্যত নিশ্চিত করে ফেলেছে গেরুয়া শিবির৷ একা কেজরিওয়াল নন, তাঁর মতোই হারের মুখ দেখেছেন আপ-এর আর এক সিনিয়র নেতা মণীশ সিসোদিয়া৷ হারের মুখে দাঁড়িয়ে দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশীও৷

শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৩ হাজার ভোটে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ কেজরিওয়াল যে নতুন দিল্লি কেন্দ্র থেকে পরাজিত হলেন, সেই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী সন্দীপ দিক্ষিত ৩৮০০-র বেশি ভোট পেয়েছেন৷ ফলে কেজরির হারেও কংগ্রেসের অবদান থাকল, এ কথা বলাই ভাল৷

বিস্তারিত আসছে…

বাংলা খবর/ খবর/দেশ/

Arvind Kejriwal: হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল, কার কাছে ধরাশায়ী হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Next Article

Delhi Assembly Election Results Update: ‘আপ-কে জেতানোর দায় আমাদের নয়’, গোয়া-উত্তরাখণ্ডে কী হয়েছিল, কেজিরকে মনে করাল কংগ্রেস

Recent Posts

খুলনা-৩, ৬ ফেব্রুয়ারি – ‘স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই’ স্লোগানকে সামনে রেখে খুলনা-৩ আসনের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের সুবিধার্থে বিএনপির উদ্যোগে চালু করা হয়েছে ফ্রি ওয়াইফাই জোন। খুলনা-৩ আসনের প্রতিটি থানার আওতাধীন খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী এলাকায় মোট ৬টি পয়েন্টে ২৪ ঘণ্টা উচ্চগতির ইন্টারনেট সুবিধাসম্পন্ন ‘বকুল’স ওয়াইফাই জোন’ উদ্বোধন করা হয়েছে। কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই যে কেউ খুব সহজে এই ওয়াইফাই সেবায় সংযুক্ত হতে পারবেন বলে জানানো হয়েছে। এ বিষয়ে রকিবুল ইসলাম বকুল উল্লেখ করেন যে বর্তমান বিশ্বে ইন্টারনেট আর কোনো বিলাসিতা নয় বরং এটি শিক্ষা, কর্মসংস্থান ও সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান জ্ঞান অর্জন এখন আর শুধু লাইব্রেরির চার দেয়ালে সীমাবদ্ধ নেই এবং হাতের মুঠোয় ইন্টারনেট থাকায় তরুণরা আধুনিক প্রযুক্তি শিখে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জনের সুযোগ পাচ্ছে। তিনি আরও জানান যে পর্যায়ক্রমে এই ফ্রি ওয়াইফাই সেবা খুলনা-৩ এর প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সম্প্রসারণ করা হবে যাতে কোনো গ্রাম বা নাগরিক ডিজিটাল সেবা থেকে বঞ্চিত না থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগটি খুলনায় ডিজিটাল বৈষম্য কমানো এবং টেকসই কমিউনিটি উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন যে ফ্রি ওয়াইফাই সেবার মাধ্যমে শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বৃহত্তর অর্থনীতির সঙ্গে আরও সহজে সংযুক্ত হতে পারবে। এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬ – DesheBideshe

Scroll to Top