
*অঞ্জলি দেওয়ার পর অনুব্রত মণ্ডল বলেন, “খুব ভাল কাটছে। নিজের বাড়ির পুজো। সব মানুষ যেমন কাটায়, আমিও সেইভাবে কাটাচ্ছি। গ্রামের মানুষ যেমন আনন্দ করছে, আমিও গ্রামের লোকের সঙ্গে আনন্দ করছি।” তিনি জানান, এটি পুরুষানুক্রমিক রীতি, যেখানে অষ্টমীর দিনে গ্রামবাসী একত্রিত হয়ে অঞ্জলি দেন।