Last Updated:
Alipurduar News: জমির উর্বরতা বজায় রাখতে একই জমিতে আলু ও লঙ্কা চাষ হচ্ছে খগেনহাট এলাকায়। সবার প্রথম এই চাষ শুরু করেছিলেন খগেনহাটের গজেন্দ্রনাথ রায়।
যৌথ চাষের জমি
আলিপুরদুয়ার: জমির উর্বরতা বজায় রাখতে একই জমিতে আলু ও লঙ্কা চাষ হচ্ছে খগেনহাট এলাকায়। সবার প্রথম এই চাষ শুরু করেছিলেন খগেনহাটের গজেন্দ্রনাথ রায়।
কৃষিক্ষেত্রে নতুন দিগ দেখালেন ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২নং অঞ্চলের কৃষক গজেন্দ্রনাথ রায়। যুগান্তকারী যৌথ চাষ পদ্ধতি অবলম্বন করে তিনি একই জমিতে আলু ও লঙ্কা চাষ করে সফল হয়েছেন। কৃষি ক্ষেত্রে এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। বর্তমান সময়ে আবাদযোগ্য জমির পরিমাণ কমতে থাকার কারণে চাষিদের জন্য নতুন চাষ পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে গজেন্দ্রনাথ রায়ের যৌথ চাষ পদ্ধতি কৃষিক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
গজেন্দ্রনাথবাবু জানিয়েছেন, “আলু ও লঙ্কার চাষ একসঙ্গে করার ফলে জমির সার, জল ও পুষ্টি উপাদান যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে। এছাড়া, একই জমিতে একাধিক ফসল ফলায় লাভও দ্বিগুণ হচ্ছে। চাষের এই পদ্ধতিতে বীজ, সার, কীটনাশক ও অন্যান্য উপকরণের খরচ কমে আসছে, ফলে কৃষকরা কম বিনিয়োগে বেশি লাভ করতে পারবেন।”
আরও পড়ুন-৪০ কিমি বেগে ধেয়ে আসছে…! তুমুল বিপর্যয়ের আশঙ্কা, আবহাওয়ার মেগা খেলা শুরু, বিরাট সতর্কবাণী দিল IMD
তিনি আরও জানান, আলুর ফসল তোলার পর লঙ্কা গাছ বাড়তে শুরু করে, ফলে মাটির উর্বরতা নষ্ট না করেই দুই রকম ফসল একসঙ্গে ফলানো সম্ভব হয়। এই পদ্ধতির ফলে জমির উৎপাদন ক্ষমতা ও লাভের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
Annanya Dey
Kolkata,West Bengal
February 28, 2025 11:59 PM IST
H S Suggestion: উচ্চমাধ্যমিকে ইংরেজিকে ভয় নয়! সহজে মিলবে নম্বর! উপায় জানুন



