Alipurduar News: শীতের স্টাইল স্টেটমেন্ট! শোয়েটার, হুডিতেই চমকে দিন

Alipurduar News: শীতের স্টাইল স্টেটমেন্ট! শোয়েটার, হুডিতেই চমকে দিন

Last Updated:

শীত মানেই গরম পোশাকের চাপে স্টাইল স্টেটমেন্ট-এর দফারফা। এদিকে ডুয়ার্স এলাকার শীত হাড় কাঁপিয়ে দেওয়ার মত। শীতেও যাতে স্টাইল ঠিক থাকে পাশাপাশি ঠান্ডাও যাতে না লাগে তারজন্য নানান পসরা নিয়ে এসেছেন আলিপুরদুয়ারের শীত ব্যবসায়ীরা।

X

Alipurduar News: শীতের স্টাইল স্টেটমেন্ট! শোয়েটার, হুডিতেই চমকে দিন

শীতবস্ত্র

আলিপুরদুয়ার: শীত মানেই গরম পোশাকের চাপে স্টাইল স্টেটমেন্ট-এর দফারফা। এদিকে ডুয়ার্স এলাকার শীত হাড় কাঁপিয়ে দেওয়ার মত। শীতেও যাতে স্টাইল ঠিক থাকে পাশাপাশি ঠান্ডাও যাতে না লাগে তার জন্য নানান পসরা নিয়ে এসেছেন আলিপুরদুয়ারের শীত ব্যবসায়ীরা।

শীত মানেই একগাদা জামাকাপড় পরে বাড়ির বাইরে বেরোনো। জ্যাকেট, টুপি,মাফলার,মোজা, জুতোর কারণে স্টাইল শেষ হয়ে যায়। আলিপুরদুয়ার জেলার শীতবস্ত্র ব্যবসায়ীরা এবারে এনেছেন থার্মাল শার্ট, ফারের হুডি। এগুলি যেমন স্টাইল বজায় রাখবে, তেমনই ঠান্ডার থেকে আরাম দেবে।সবচেয়ে বেশি চল রয়েছে থার্মাল শার্ট-এর।

আরও পড়ুন: ৫০ হাজার কোটির লটারি দুর্নীতি! কারা জিতে নিত প্রতিবার? বড় ষড়যন্ত্র, রাজ‍্যে ৫ জায়গায় ইডির হানা

শীতবস্ত্র ব্যবসায়ী লিটন দেবনাথ জানান, “মেয়েদের জন্য বিভিন্ন ধরণের শীতবস্ত্র রয়েছে। কিন্তু অসুবিধা হয় ছেলেদের ক্ষেত্রে। তারজন্য ছেলেদের জন্য এই পসরা সাজানো হয়েছে।” থার্মাল শার্ট এর দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে। ফারের হুডির দাম একটু বেশি। থার্মাল শার্ট এর চাহিদা বেশি বলে জানা যায়।

Annanya Dey

Scroll to Top