Alipurduar News: ফের মৃত লেপার্ড! বীরপাড়ার এক চা বাগান থেকে উদ্ধার দেহ

Alipurduar News:  ফের মৃত লেপার্ড! বীরপাড়ার এক চা বাগান থেকে উদ্ধার দেহ

Last Updated:

লেপার্ডের মৃত্যু মিছিল যেন থামছে না। কালচিনি ব্লকের পর বীরপাড়া মাদারিহাট ব্লকেও মিলল লেপার্ডের দেহ। চাঞ্চল্য এলাকায়।

লেপার্ড Alipurduar News:  ফের মৃত লেপার্ড! বীরপাড়ার এক চা বাগান থেকে উদ্ধার দেহ
লেপার্ড 

আলিপুরদুয়ার: লেপার্ডের মৃত্যু মিছিল যেন থামছে না। কালচিনি ব্লকের পর বীরপাড়া মাদারিহাট ব্লকেও মিলল লেপার্ডের দেহ। চাঞ্চল্য এলাকায়। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া দলমোড় চা বাগান থেকে একটি লেপার্ডের মৃতদেহ উদ্ধার হয়েছে এদিন দুপুরে। এদিন দলমোড় চা বাগানের ভেতরে একটি পূর্ণবয়ষ্ক পুরুষ লেপার্ডকে শুয়ে থাকতে দেখেন বাগানের শ্রমিকরা।

অনেকক্ষণ ধরে সেটির দিকে তাকিয়েছিলেন শ্রমিকরা। কিন্তু সেটির কোনও নড়চড় না দেখে সেটির সামনে চলে যান শ্রমিকরা। এরপরেই তারা বোঝেন মারা গিয়েছে লেপার্ডটি। এরপর শ্রমিকরা বনদফতরে খবর দেন।

ঘটনাস্থলে বনদফতরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এসে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করে। বনদফতর সুত্রে খবর ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে লেপার্ডটির শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। সেটিকে পিটিয়ে মারা হয়নি বলেই মনে করছেন বনকর্মীরা।

Annanya Dey

Scroll to Top