Last Updated:
কালচিনি ব্লকের নিমতিঝোরাকে আনুষ্ঠানিক ভাবে সজল গ্রাম হিসেবে ঘোষণা করা হল
সজল গ্রাম
আলিপুরদুয়ার: নিমতিঝোরা এলাকায় একসময় সব চাইতে বেশি পানীয় জলের সমস্যা দেখা যেত। বর্তমানে এই গ্রামের সব বাড়িতে পৌঁছে গিয়েছে পানীয় জলের সংযোগ।
কালচিনি ব্লকের নিমতিঝোরাকে আনুষ্ঠানিক ভাবে সজল গ্রাম হিসেবে ঘোষণা করা হল। এই গ্রামের ৯১৫ জন বাসিন্দাদের বাড়িতে সরকারি প্রকল্পের অধীন পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পিএইচই-র আধিকারিক ও লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতে এই গ্রামকে সজল গ্রাম ঘোষণা করা হয়। পাশাপাশি, এর পূর্বে গ্রামবাসীরা যে জল পান করতেন তার সঙ্গে বর্তমানে সরকারি প্রকল্পের অধীনে যে জল মিলবে তার মধ্যে কী তফাৎ সেটাও পরীক্ষা করে দেখানো হয়েছে। পিএইচই-র এক আধিকারিক জানান, “দফতরের তরফে একটি রিজারভার দেওয়া হয়েছে। পরিশ্রুত পানীয় জল টুকুই শুধু দেওয়া হবে। আর কোনও কাজের জন্যই জল দেওয়া হবে না।”
আরও পড়ুন: উত্তরবঙ্গে রেল যাত্রীদের চরম ভোগান্তি! অবরোধের জেরে বাতিল এইসব ট্রেন, কিছু চলছে ঘুরপথে
আরও পড়ুন: সাদা জামার দাগ কিছুতেই উঠছে না? এই টোটকায় কয়েক মিনিটে দাগ তুলুন
কালচিনি ব্লকে এর পূর্বে দুটি গ্রামকে সজল গ্রাম ঘোষণা করা হলেও লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে নিমতিঝোড়া প্রথম এমন গ্রাম যেখানে সকল বাসিন্দা সরকারি জলের সুবিধা পাচ্ছে। পাশাপাশি, এই জল পান করা ছাড়া অন্য কাজে ব্যবহার করা হলে বাসিন্দাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান আধিকারিকেরা।
Annanya Dey
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 11, 2024 6:03 PM IST


