Accident Death : ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে সব শেষ…! গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হল চালকের, গুরুতর আহত ১

Accident Death : ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে সব শেষ…! গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হল চালকের, গুরুতর আহত ১

Last Updated:

Accident Death: ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদে। গাড়ির মধ্যেই দগ্ধ অবস্থায় পুড়ে মৃত্যু হল লরির চালকের। আহত হল খালাসি।

পথের বলি সিভিকAccident Death : ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে সব শেষ…! গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হল চালকের, গুরুতর আহত ১
পথের বলি সিভিক

মুর্শিদাবাদ: ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদে। গাড়ির মধ্যেই দগ্ধ অবস্থায় পুড়ে মৃত্যু হল লরির চালকের। আহত হল খালাসি। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘীতে।

মুর্শিদাবাদের সাগরদিঘীর শেখদীঘি বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে প্রথমে একটি গাড়িতে আগুন লাগে অগ্নিসংযোগ ভয়াবহ রূপ নেয় তারপরে দ্বিতীয় গাড়িটিতেও আগুন লেগে যায় বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলেই আগুন লেগে যায়। চা ভর্তি লরির মধ্যেই ছিল একজন চালক। খালাসি বেড়িয়ে আসতে পারলেও চালক বেড়িয়ে আসতে পারেনি। দগ্ধ অবস্থায় মৃত্যু হয় চালকের, তেমনটাই জানা গিয়েছে।

এর আগে সাগরদিঘী এলাকায় একটি সরকারি বাসে আগুন লেগে যায় হঠাৎই। তার এক মাস পরে আবার অগ্নিকাণ্ড জাতীয় সড়কের উপরে। তবে এবার পন্যবোঝাই লরিতে আগুন লেগে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বন্ধ থাকে যান চলাচল। যে কারণে যানজট তৈরি হয়।

Scroll to Top