Last Updated:
Accident: ভোরবেলা স্থানীয় মানুষের চোখে পড়লে তারা খবর দেন পরিবার পরিজনদের।

রঞ্জিত সরকার, নদিয়া: মধ্যরাতে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানা এলাকার মাসুন্দায়। জানা গিয়েছে, রাস্তার ধারে একটি লাইট পোস্টে ধাক্কা মারে তাদের নিয়ন্ত্রণহীন মোটরবাইক। পরিবারের দাবি, রক্তাক্ত অবস্থায় দুইজন সারারাতই পড়ে ছিল।
ভোরবেলা স্থানীয় মানুষের চোখে পড়লে তারা খবর দেন পরিবার পরিজনদের। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাদের নাম নক্ষত্র বিশ্বাস (১৯) এবং প্রসেনজিৎ ঘোষ(৩২)।
তাঁরা নওপাড়া মাসুন্দা গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙা গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মেলা দেখতে যাওয়ার নাম করে দু’জনে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়েছিল। নক্ষত্র নিজের বাবার বাইক নিয়েই মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়। এরপর আর তারা সারারাত ফেরেনি।
সকালবেলা এলাকাবাসীর কাছে দুর্ঘটনার খবর পান পরিবারের লোকজন। পরিবার সূত্রে জানা গিয়েছে, নক্ষত্র কলেজ পড়ুয়া। বাড়িতে বাবা-মা এবং বোন রয়েছেন। আর প্রসেনজিত পেশায় রাজমিস্ত্রি। বাড়িতে রয়েছেন বাবা-মা।
Kolkata,West Bengal
April 20, 2025 10:47 AM IST
North 24 Parganas News: অতীতের নুনের বাণিজ্য কেন্দ্র! ইছামতির জল থেকে তৈরি হল লবণ! এখন মেছোভেড়ি ও ইটভাটার রমরমা বসিরহাটে