Last Updated:
Accident: মঙ্গলবার সাত সকালেই মারাত্মক দুর্ঘটনা। ভোরে জাতীয় সড়কে লরি ও কনটেনারের মুখোমুখি সংঘর্ষ।

শিলিগুড়ি: মঙ্গলবার সাত সকালেই মারাত্মক দুর্ঘটনা। ভোরে জাতীয় সড়কে লরি ও কনটেনারের মুখোমুখি সংঘর্ষ। খড়িবাড়ির ৩২৭নং জাতীয় সড়কের বাতাসীর এলাকায় ঘটেছে এই ঘটনা। ঘটনায় আহত ৩। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের খবর অনুযায়ী, শিলিগুড়ি থেকে বিহার যাচ্ছি লরি, উল্টোদিকে শিলিগুড়ি যাচ্ছিল কনটেনার। জাতীয় সড়ক খারাপ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও কনটেনারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আহত ৩ ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় দু’জন ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। একজন খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, স্থানীয়দের দাবি, রাস্তা খারাপের জন্য এই দূর্ঘটনা! বারবার এই এলাকায় ছোটোখাটো দূর্ঘটনা ঘটে বলেই অভিযোগ। দ্রুত রাস্তা মেরামতের দাবি স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ। ভোরেই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। অন্যদিকে উদ্ধার কাজে ৩টি ক্রেন। এর জেরে বন্ধ রয়েছে বিহার ও শিলিগুড়ি যানবাহন চলাচল।
বিশ্বজিৎ মিশ্র
Kolkata,West Bengal
July 22, 2025 10:57 AM IST


