মানিকগঞ্জ সাংবাদিক সমিতির নতুন সভাপতি মতিউর, সম্পাদক সুজন

সাইফুল ইসলাম: বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন।

বাস

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বিকেল সাড়ে ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচনে ১০টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে একজন এবং কার্যকরী সদস্য পদে তিনজন নির্বাচিত হন।

নির্বাচনে সহসভাপতি পদে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির ও এসএম সাইফুল্লাহ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল, সহসম্পাদক পদে দৈনিক সংবাদের প্রতিনিধি রামপ্রসাদ সরকার দিপু ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আরফিন আহমেদ আপেল নির্বাচিত হয়েছেন।

বাস

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি সোহেল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রানা পারভেজ এবং সমাজসেবা সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন গাজী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি রিপন আনসারী, দৈনিক সমকালের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং দৈনিক বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি আবুল বাসার আব্বাসী। নবনির্বাচিত কমিটি ২০২৬-২০২৯ মেয়াদে দায়িত্ব পালন করবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলু। নির্বাচন কমিশনার ছিলেন তারুণ্যের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার সুজন হোসেন এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন।

ত্রিবার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু। সমিতির জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।

নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে চান তাঁরা। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানিকগঞ্জের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, দুর্ভোগ ও ভোগান্তির পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরা হবে। একই সঙ্গে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবে সংগঠনটি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুজন বলেন, নতুন নেতৃত্ব ও সদস্যদের নিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখাকে একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে চান তাঁরা। সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Scroll to Top