ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, ওই ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ১৫ জনের পরিচয় জানালেও বাকি ১০৯ জনের বিষয়ে তথ্য প্রকাশ করেনি ডিএমপি।
এর আগের ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) রাজধানীতে অভিযান চালিয়ে ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।


