ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ প্রথম আলোকে বলেন, গাজীপুরে শ্রমিক আন্দোলনের কারণে তৈরি হওয়া নিরাপত্তায় আসামিদের আনা যায়নি। তাই এই তিনটি মামলার বিচারকাজ হয়নি।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসানকে (তাইম) হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। আগামী ১ ডিসেম্বর এ মামলায় যুক্তিতর্কের নতুন দিন ধার্য করা হয়েছে।



