সৌদি আরবের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের যুদ্ধবিমান হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে। হুতিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবায় হামলার খবর জানানো হয়েছে। হামলার বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।
তবে প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
কয়েক মাস ধরে সৌদি আরব লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।


