রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল পড়ে আছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, প্রধান ফটকে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ফোন করে জানান, সেখানে দুটি ককটেল পাওয়া গেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।


