ফকির মাহবুব আনাম বলেন, এই পরীক্ষা চলবে। প্রথমবার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হয়েছে। এটা আস্তে আস্তে নিচে নামবে, আবার বাড়বে। এভাবেই পরীক্ষা চলবে। ধীরে ধীরে বাড়তে বাড়তে ৩৫০ থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যে ১২০০ মেগাওয়াট সরবরাহ সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

