বক্তারা অভিযোগ করেন, ছয়টি গ্রাম নিয়ে নবগঠিত বরিশল ইউনিয়ন, সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও বিজয়নগরের একটি ইউনিয়ন নিয়ে নতুন ‘বরিশল’ উপজেলার প্রস্তাব করেছেন জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। এই পরিকল্পনার ভিত্তিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে বলে তাঁরা দাবি করেন। তাঁদের অভিযোগ, জেলা প্রশাসন বিষয়টি গোপন রেখেছে। এটি তাঁরা কখনো মেনে নেবেন না।
বক্তাদের দাবি, নতুন উপজেলা করার প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত জানাতে হবে। কোনো আশ্বাস নয়, সিদ্ধান্ত চান তাঁরা।
সমাবেশে মামুন পাঠান বলেন, নতুন উপজেলা করার প্রস্তাব বাতিল না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। একই সঙ্গে বাসুদেবের ছয়টি গ্রামকে আবার বাসুদেবের সঙ্গে যুক্ত করে অখণ্ড বাসুদেব ইউনিয়ন ঘোষণা করতে হবে। তাঁর ভাষ্য, ‘সদর উপজেলা ভাঙার এই ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। একই দাবিতে এর আগেও আমরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো স্থায়ী আশ্বাস পাইনি।’


