কখন রিটার্ন দিলে ছাড়, কখন জরিমানা
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যাঁরা রিটার্ন দিয়েছেন, তাঁরা পরিশোধ করা থেকে ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা, যা কম, তা-ই ছাড় পাবেন। তবে রিটার্ন দেওয়ার সময় যে কর পরিশোধ করা হবে, সেই করের ওপর শুধু ছাড় পাওয়া যাবে।
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর), অর্থাৎ এখন যাঁরা রিটার্ন দেবেন, তাঁরা কোনো ছাড় পাবেন না। যা কর আসবে, তা-ই দিলেই হবে। কোনো প্রণোদনা পাওয়া যাবে না।
জানুয়ারি-মার্চ প্রান্তিকে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা তিন হাজার টাকা, যেটি বেশি সেই পরিমাণ টাকা দিতে হবে। মার্চ মাসের পর রিটার্ন দিলে জরিমানা আরও বাড়বে।
এপ্রিল-জুন মাসে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা পাঁচ হাজার টাকা, যেটি বেশি, সেই পরিমাণ টাকা দিতে হবে।

