ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা

ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা

জাহান রিমা আরও বলেন, ‘আমার আনন্দ হয় এই ভেবে যে আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল মেহেদি আর্টকে আমেরিকার মলে নিয়ে আসতে পেরেছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা সংস্কৃতির মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের আনন্দ উদ্‌যাপনের ঐতিহ্য।’

মেহেদি ছাড়াও তেলরং, জলরং, ওয়ান-লাইন আর্ট ও মিক্সড মিডিয়ায় নিয়মিত কাজ করেন জাহান রিমা। মিনিমালিস্ট ধাঁচের ওয়ান-লাইন আর্টে একটিমাত্র অবিচ্ছিন্ন রেখায় গল্প ফুটিয়ে তুলতে ভালোবাসেন। নতুন কিছু শেখার আগ্রহে সম্প্রতি একজন গুরুর কাছে শিখছেন ক্যারিকেচার। তাঁর এই দীর্ঘ যাত্রার মূল শক্তি পরিবার। তাঁদের বাড়িটিকে ডাকেন ‘আনন্দবাড়ি’। হাসিমুখে জাহান রিমা বলেন, ‘তারা আমার পাওয়ারহাউস।’ সম্প্রতি অরল্যান্ডো ভয়েজার ম্যাগাজিনের ‘হিডেন জেম’ সিরিজেও তাঁকে নিয়ে লেখা প্রকাশিত হয়েছে।

পরিবর্তনকে ইতিবাচকভাবে নেওয়া জাহানের ভাষায়, ‘পুরো পৃথিবীটাই এখন আমার স্টুডিও মনে হয়।’

সন্দ্বীপ থেকে ফ্লোরিডা—দূরত্বটা শুধু হাজার মাইলের নয়; এর মধ্যে জড়িয়ে আছে সময়, রূপান্তর, নতুন ভাষা, নতুন সংস্কৃতি এবং নিজেকে বারবার নতুন করে গড়ে তোলার সাহস। তবে এত পরিচয়ের ভিড়েও নাড়ির টান ভোলেননি তিনি।

Scroll to Top