সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ চেয়ে আইনি নোটিশ

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া 
দুই বাংলাদেশির বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য 
প্রকাশ চেয়ে আইনি নোটিশ

নোটিশদাতা সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের আগে ও পরে গৃহীত কূটনৈতিক উদ্যোগ, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে ও কীভাবে ওই দুই ব্যক্তির আটক, বিচারপ্রক্রিয়া, সাজা ও মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য জেনেছিলেন, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে কী তথ্য ও নথি পাওয়া গেছে, কোনো তথ্য এখনো পাওয়া না গেলে এর কারণ ও বাকি কাজ শেষ করতে সময়সূচি আছে কি না এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এসব বিষয়ে বিশেষভাবে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে বিদেশে আটক ও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও জানাতে বলা হয়েছে।

Scroll to Top