দান–সদকা কোথায় করবেন, কোথায় করবেন না

দান–সদকা কোথায় করবেন, কোথায় করবেন না

১. পেশাদার ভিক্ষুক: ইসলামে কর্মক্ষম মানুষের ভিক্ষাবৃত্তিকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। যারা পেশা হিসেবে ভিক্ষাকে বেছে নিয়েছে এবং মানুষের আবেগ নিয়ে প্রতারণা করে, তাদের দান করা অনুচিত; কারণ এতে পরোক্ষভাবে একটি সামাজিক ব্যাধিকে প্রশ্রয় দেওয়া হয়।

মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি অভাব না থাকা সত্ত্বেও মানুষের কাছে হাত পাতে, সে মূলত আগুনের অঙ্গার ভক্ষণ করে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০৪১)

ইমাম নববি এই প্রসঙ্গে লিখেছেন, যারা সুস্থ ও কর্মক্ষম হওয়া সত্ত্বেও প্রতারণার আশ্রয় নিয়ে মানুষের কাছে সম্পদ প্রার্থনা করে, তাদের দান করা মাকরুহ বা অপছন্দনীয়।

দাতার উচিত আবেগতাড়িত না হয়ে প্রকৃত অভাবী ও আত্মমর্যাদাশীল দারিদ্র্যপীড়িত ব্যক্তিকে খুঁজে বের করে সাহায্য করা। (ইমাম নববি, আল-মাজমু শারহুল মুহাজ্‌জাব, ৬/২৩৯, দারুল ফিকর, বৈরুত, ১৯৯৭)

Scroll to Top