
ঢাকা,১৯ অক্টোবর-শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। পাশাপাশি, যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বরও জানিয়েছে সংস্থাটি। গত শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডেসকোর প্রি-পেইড মিটারের গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করার অনুরোধ জানানো হচ্ছে।
এ ছাড়া যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।
এস এম/ ১৯ অক্টোবর ২০২৬
আরও পড়ুন ::
🌐 Read in Your Language




