রাশমিকা নাকি বিজয়, কে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব

রাশমিকা নাকি বিজয়, কে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব

বিয়ের প্রস্তাব কে দিয়েছিলেন—বিজয় দেবরাকোন্ডা, নাকি রাশমিকা মান্দানা? বিয়ের পর এবার সেই গল্পই শোনালেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় তারকা জুটি। রাশমিকার দাবি, এক-দুবার নয়, টানা এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছেন তিনি। আর বিজয়ের ভাষ্য, রাশমিকা তাঁকে অন্তত ১০০ বার একই কথা বলেছেন। মজার ছলে দেওয়া এই স্বীকারোক্তি ঘিরেই এখন আলোচনা।

সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে বিয়ের পর প্রথমবার জুটি হিসেবে হাজির হয়েছেন বিজয় ও রাশমিকা। তাঁদের কথোপকথনের এ অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‘তুমি তো আমাকে ১০০ বার বলেছ’
প্রচারণামূলক ভিডিওতে করণ জোহর জানতে চান, তাঁদের মধ্যে বিয়ের প্রস্তাব দেওয়ার কোনো ঘটনা ঘটেছিল কি না। রাশমিকা মাথা নেড়ে জানান, প্রচলিত অর্থে তেমন কোনো প্রস্তাবের ঘটনা নেই। এরপর বিজয় বলেন, রাশমিকা তাঁকে বলেছিলেন, ‘চলো, বিয়ে করি।’ উত্তরে তিনি বলেছিলেন, ‘ঠিক আছে, তুমি তো আমাকে ১০০ বার এই কথা বলেছ।’

Scroll to Top