লা লিগা

দুর্দান্ত ফর্মে উড়ছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে দুইয়ে-দুই, লা লিগায় নয়ে-নয় মিলিয়ে টানা ১১ জয়ের দেখা পেয়েছে কাতালান ক্লাবটি। শনিবার লা লিগায় নাটকীয় ম্যাচে ১০ জনের রিয়াল বেটিসকে তাদেরই ঘরে মাঠে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। রদ্রি-পেদ্রিরা জিতেছে ৫-২ গোলে।
রিয়াল বেটিসের এস্তাদিও লা কার্তুহা স্টেডিয়ামে বার্সেলোনার হয়ে একটি করে গোল করেছেন লামিন ইয়ামাল, রদ্রি, গ্যাব্রিয়েল জেসাস, এরিক গার্সিয়া এবং দানি ওলমো। স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন ভ্যালেন্টিন গোমেজ এবং আব্দে ইজ্জালজৌলি।
ম্যাচের ১০ম মিনিটে ইয়ামালের গোলে লিড নেয় সফরকারীরা। ২৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান ভ্যালেন্টিন। ৪১ মিনিটে রদ্রির গোলে আবারও এগিয়ে যায় বার্সা। ৫১ মিনিটে জেসাসের গোলে ৩-১ ব্যবধান করেন কাতালান ক্লাবটি। ৫৩ মিনিটে সে ব্যবধান কমান ইজ্জালজৌলি। ৫৪ মিনিটে ফাকুন্দো বার্নাল লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় বেটিস। ৬২ মিনিটে বার্সেলোনার হয়ে চতুর্থ গলোটি করেন এরিক। ৮১ মিনিটে শেষ গোলটি করেন ওলমো।
লা লিগায় ৯ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ১৯ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল বেটিস। ১৮ পয়েন্ট নিয়ে চারে রিয়াল মাদ্রিদ এবং ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে সেভিয়া।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

