লালমনিরহাটে ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা

আবির হোসেন সজল : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ ষষ্ঠী তিথির মধ্য দিয়ে শুরু হয়েছে। সকাল থেকেই দেবী দুর্গাকে বোধনের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।

পূজা

আজ সকালে লালমনিরহাট জেলার বিভিন্ন পূজা মণ্ডপে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধনের মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ জানানো হয়। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো জেলা। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার লালমনিরহাট জেলায় ৪৫০টিরও বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

লালমনিরহাট কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে পূজা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আগামী ৪ দিন ধরে চলবে এই উৎসব। দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

Scroll to Top