এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি – DesheBideshe

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি – DesheBideshe
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি – DesheBideshe
এলপিজি

ঢাকা,১৪ অক্টোবর-এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এলপিজির দাম নির্ধারণের বিষয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ীরা আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে সব এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে কমিশন বৃদ্ধি, কোম্পানিগুলোর ইচ্ছামতো দাম পরিবর্তন বন্ধ করাসহ সাত দফা দাবি জানায় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

এর আগে এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল সরকার।

বুধবার সকালে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যৌথ সংবাদ সম্মেলন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তাঁরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এস এম/ ১৪ অক্টোবর ২০২৬

Scroll to Top