বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগাবে সরকার: প্রতিমন্ত্রী

নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের নদী, বদ্বীপ, উপকূলীয় ও নগর পানি ব্যবস্থাপনা উন্নয়নে সরকার আগ্রহী বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

কাজে লাগাবে

মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে নেদারল্যান্ডসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী নৌবিহারকালে তিনি এ কথা বলেন।

এ সময় পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এবং নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সিয়র্ড সিয়র্ডসমা (Sjoerd Sjoerdsma)-সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ভূপ্রকৃতি ও বদ্বীপ বৈশিষ্ট্যে মিল রয়েছে। নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, উপকূল সুরক্ষা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব। তিনি আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা, সরকারি-বেসরকারি অংশীদারত্ব, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের পানি ব্যবস্থাপনাকে আরও টেকসই ও জলবায়ু-সহনশীল করা সম্ভব হবে।

Scroll to Top