‘জেলার ২’-তে তামান্নার জন্য গান চেয়েছিলেন রজনীকান্ত, রাজি হননি পরিচালক

‘জেলার ২’ মুক্তির আগে ছবির একটি অপূর্ণ ইচ্ছার কথা জানালেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ছবির প্রচারে এসে তিনি জানান, তামান্না ভাটিয়ার সঙ্গে একটি গানে পারফর্ম করতে চেয়েছিলেন তিনি। এমনকি বিষয়টি ছবির পরিচালক নেলসন দিলীপকুমারকেও জানিয়েছিলেন অভিনেতা।

এই

রজনীকান্ত বলেন, ‘জেলার ২’-তে একমাত্র যে বিষয়টি নেই, তা হলো তামান্না।’

২০২৩ সালে মুক্তি পেয়েছিল রজনীকান্ত অভিনীত ‘জেলার’। ছবিতে অতিথিশিল্পী হিসেবে দেখা গিয়েছিল তামান্না ভাটিয়াকে। তার সঙ্গে ছবির ‘কাভালা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। গানটির হুক স্টেপও দর্শকদের নজর কেড়েছিল। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই সিকুয়েলেও তামান্নার সঙ্গে একটি গান করতে চেয়েছিলেন রজনীকান্ত।

তবে পরিচালকের উত্তর ছিল, ‘আপনার ভালো লাগে বলেই তো আর একটি গান রাখা যায় না, স্যার।’ এরপর রজনীকান্ত মজার ছলে বলেন, ‘আমি যে ওকে পছন্দ করি, তা তো বলিনি। আমি যদি নিজের পছন্দমতো সবকিছু করতাম, তাহলে এত দিনে গুরুত্ব হারিয়ে বেঙ্গালুরুতে চলে যেতে হতো। আমি এখনও এই জায়গায় রয়েছি, কারণ আমি এমন কাজ করি, যা দর্শকদের ভালো লাগে।’

‘জেলার ২’-তে ফের টাইগার মুথুভেল পাণ্ডিয়ানের চরিত্রে দেখা যাবে রজনীকান্তকে। তার পাশাপাশি ছবিতে আরও আছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, মির্না ও ঋত্বিক। প্রথম ছবিতে অভিনয় করা এই তারকারা সিকুয়েলেও নিজেদের চরিত্রে ফিরছেন। নতুন সংযোজন হিসেবে ছবিতে যোগ দিয়েছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরজ ভেঞ্জারামুডু, বিদ্যা বালন, আন্না রাজন ও যতীন সারনা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘জেলার ২’-এর। রবিবার (১১ অক্টোবর) থেকে ছবিটির অগ্রিম টিকিট বুকিং শুরু হবে।

Scroll to Top