ভারতীয় নাগরিক রবিউল চতুর্থ দফায় রিমান্ডে

ভারতীয় নাগরিক রবিউল চতুর্থ দফায় রিমান্ডে

রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় চতুর্থ দফায় ভারতীয় নাগরিক রবিউল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. নূর আলম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে এবং রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে পুলিশ জানায়, রবিউল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া থানার গৌরিভোজ গ্রামের বাসিন্দা। তাঁকে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৬০ নম্বর বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এর ৩, ৩এ, ৪, ৫ ও ৯ ধারায় মামলা করা হয়।

Scroll to Top