এক্সপোতে ইউরোপ, দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে পারবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও অভিভাবকেরা এক্সপোতে বিভিন্ন দেশের বৃত্তির সুযোগ, ভর্তি হওয়ার যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া এবং ভিসাপ্রক্রিয়া সম্পর্কে সরাসরি ও বিস্তারিত তথ্য জানতে পারবেন।

