
সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে মারামারি ঠেকাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. জাকারিয়া খান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীদ।
নিহত জাকারিয়া খান শহরের ঐতিহ্যবাহী রুচিরা বেকারির মালিক আলহাজ আব্দুর গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড় ১১টার দিকে পশু হাসপাতাল মোড়ে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় চায়ের দোকানদারের সঙ্গে কয়েকজন সন্ত্রাসীর কথা-কাটাকাটি ও হাতাহাতি হচ্ছিল।
একপর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে দোকানদারকে রক্ষা করতে এবং মারামারি থামাতে এগিয়ে যান জাকারিয়া। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীদের একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। জাকারিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

