
আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে নিজের শহর রোজারিওতে পৌঁছান আর্জেন্টাইন মহাতারকা। দেশে ফিরলেও এখনই জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যোগ দিচ্ছেন না তিনি।
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচটি হতে যাচ্ছে আগামী বুধবার। বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটিই জাতীয় দলের হয়ে দুই দশকের বেশি সময়ের মেসি অধ্যায়ের শেষ পাতা হতে যাচ্ছে।
এর আগে শনিবার একই মাঠে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। তবে সে ম্যাচটি খেলবেন না মেসি। বুধবার বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে দেখা যাবে মেসিকে।
রোজারিতওতে পৌঁছালেও এখনও আর্জেন্টিনা দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেননি ৩৯ বর্ষী মহাতারকা। শনিবার স্কালোনির দলের সঙ্গে যোগ দেওয়ার কথা মেসির। এরপর নিজের নামে থাকা অনুশীলনকেন্দ্রে সতীর্থদের সঙ্গে প্রস্তুতিতে অংশ নেবেন তিনি।
গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। তবে কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়ার অনুরোধে চলতি ফিফা উইন্ডোর তৃতীয় প্রীতি ম্যাচে, অর্থাৎ বেনিনের বিপক্ষে বিদায়ী খেলতে রাজী হন তিনি।
বেনিনের বিপক্ষে শুরু থেকেই মাঠে থাকার কথা মেসির। বিদায়ী ম্যাচে মেসির গায়ে উঠবে বিশেষ সংস্করণের একটি ১০ নম্বর জার্সি। ঐতিহাসিক এই ম্যাচটি উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ জার্সিটি।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

