শিবালয়ে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের শিবালয়ে ইয়াবা ট্যাবলেটসহ সাবেক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জ

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার দশচিড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে নাজমুল এবং রংপুরের পীরগাছা উপজেলার ছোট আয়াত খাঁ গ্রামের আকবর হোসেনের ছেলে কাউসার হোসেন। তিনি সাভারের আরাপাড়া এলাকায় ভাড়া বাসা থাকেন। এদের মধ্যে নাজমুল শিবালয়ের উলাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

শিবালয় থানার ওসি আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দিনগত রাত দেড়টার দিকে উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের পাকা সড়ক থেকে ৩১ পিস ইয়াবাসহ নাজমুলকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

একই রাতে অপর অভিযানে উপজেলার মহাদেবপুর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি সিএনজি অ্যান্ড এলপিজি স্টেশনের সামনে থেকে ৬০০ পিস ইয়াবাসহ কাউসার হোসেন (২৭) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Scroll to Top