
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৪ জন।
সোমবার ২১ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ছয়জন হামের উপসর্গে মারা গেছে তাদের মধ্যে ঢাকা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন মারা গেছে।
এছাড়া বাকি দুইজনের একজন চট্টগ্রাম বিভাগে এবং আরেকজন বরিশাল বিভাগে মারা গেছে।
একইসঙ্গে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক হাজার ২২১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে এক লাখ ৮১ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৬৪৬ রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…