শাহজালাল ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তায় উন্নতি

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেন, এ অর্জনের পেছনে বেবিচকের বিমান চলাচল নিরাপত্তা বিভাগ, সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কার্গো নিরাপত্তার ক্ষেত্রেও অগ্রগতির কথা জানিয়েছে বেবিচক। কার্গো-সংক্রান্ত অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থার মূল্যায়নে শতভাগ পরিপালন অর্জিত হয়েছে। বেবিচকের ভাষ্য, যাত্রী নিরাপত্তার পাশাপাশি কার্গো ও ডাক পরিবহনে নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের প্রতিফলন এই ফলাফল।

বেবিচক বলছে, ডিএফটির এবারের মূল্যায়ন বাংলাদেশের বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থার সক্ষমতা ও ধারাবাহিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ সূচক। এ ধরনের আন্তর্জাতিক মূল্যায়নে অগ্রগতি বিমানবন্দর নিরাপত্তা নিয়ে যাত্রী, বিমান সংস্থা, ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারকসহ দেশি-বিদেশি অংশীজনের আস্থা আরও দৃঢ় করতে সহায়ক হবে।

Scroll to Top