ফিফা আসিয়ান কাপ

ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে অংশ নিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছিল লাল-সবুজের দলটি। রোববার সকালে আয়োজক দেশে পৌঁছান জামাল ভুঁইয়ারা।
ইন্দোনেশিয়ায় গড়াতে চলা আসরে বাংলাদেশ খেলবে ডিভিশন ১’এ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের কাপ অভিযান শুরু হবে। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল।
তিন ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ইন্দোনেশিয়া সফরের জন্য কোচ থমাস ডুলি ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। দলে হামজা চৌধুরী, শমিত সোম, ছাড়াও প্রথমবার ডাক পেয়েছেন ফারহান আলী ওয়াহিদ, শূকি ইতাফুসা ও জিদান ইউসুফ। আছেন আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…