
নিখোঁজ শিশু অপ্রতিম
কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, ফোন নিয়ে ছবি তুলতে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান। তার উচ্চতা প্রায় ৫ ফুট এবং গায়ের রং শ্যামলা।
এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কেউ অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা শাহরিয়ার ১৭১৯-৬২৫৬৯০ অথবা মা ড. নাহিদা বেগম ০১৭১৯-৯০০৭৬৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…