
মাতিয়াস প্যালাসিওস ও ক্রিস্টিয়ানো রোনালদো দ্বৈরথ নতুন নয়। পুরোনো সেই বিবাদে পুনরায় জড়ালেন দুজনে। আল আইনের বিপক্ষে ৪-০ গোলে হারে ম্যাচে দলটির আর্জেন্টাইন মিডফিল্ডারেরর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন আল নাসের অধিনায়ক।
দুজনের আগের লড়াইটি হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। কর্নার থেকে বল দখলের লড়াইয়ে প্যালাসিওসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান রোনালদো। একপর্যায়ে মাটিতে পড়ে যাওয়া রোনালদো আল আইন মিডফিল্ডারের গলা চেপে ধরেন। পরে পর্তুগিজ ফরোয়ার্ডের বিরুদ্ধে কনুই দিয়ে আঘাতের অভিযোগ করেন প্যালাসিওস। তবে সে ঘটনায় ফাউল পাননি রোনালদো, উল্টো হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ম্যাচটি ৫-১ গোলে জিতেছিল আল নাসর, গোলও পেয়েছিলেন রোনালদো।
এবার অবশ্য গল্পটা পুরোপুরি ভিন্ন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে আল আইনের মাঠে নেমে ৪-০ গোলে হেরেছে আল নাসর। ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদোর সবচেয়ে বড় ব্যবধানের হারও এটি।
ম্যাচে আল আইন ২-০ গোলে এগিয়ে থাকার সময় বাঁ প্রান্ত থেকে আসা ক্রসের অপেক্ষায় স্বাগতিকদের বক্সে ঢুকছিলেন রোনালদো। তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন প্যালাসিওস। একপর্যায়ে রোনালদোর কনুইয়ের চাপে মাঠে পড়ে যান আল আইন মিডফিল্ডার। রোনালদোও ভারসাম্য হারিয়ে পড়ে যান। এরপর দুজনের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্যালাসিওস নাকি রোনালদোকে তার বয়সের কথা মনে করিয়ে দিয়ে বলেছিলেন, বলের দখল তিনিই আগে পাবেন। সেই মন্তব্যের পরই দুজনের উত্তপ্ত বাক্যবিনিময় আরও বাড়ে।
মাঠে অবশ্য পুরো ম্যাচেই রোনালদোর জন্য ছিল হতাশার। ফ্রি-কিক থেকে একটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। মোট তিনটি শট নিয়েও গোলের দেখা পাননি তিনি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…