
বাংলাদেশের আর্চারি খেলার মানোন্নয়ন এবং সৌদি আরবের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য সৌদি আরবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে সৌদি আর্চারি ফেডারেশনের সভাপতির সাথে আলোচনা করেছেন ওয়ার্ল্ড আর্চারী এশিয়া ও বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
সৌদি আরবে গুরুত্বপূর্ণ আলোচনায় কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের সাথে আলোচনা করেন সৌদি আর্চারী ফেডারেশনের সভাপতি তুর্কি আল-দারবি। সৌদি আরবের আর্চারীর বর্তমান অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। সাক্ষাতকালে দুই দেশের ক্রীড়া সংগঠক দ্ব্যর্থহীন কণ্ঠে স্বীকার করেন যে, এশীয় অঞ্চলে আর্চারী খেলাটিকে আরও বেশি জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তুলতে যৌথভাবে কাজ করা জরুরি।
প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, কোচ ও জুডিসিয়ারি ডেভেলপমেন্ট এবং যৌথ ক্যাম্প আয়োজনের মাধ্যমে উভয় দেশের আর্চাররা উপকৃত হতে পারেন বলে আলোচনায় ঐকমত্য পোষণ করেন। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক সুযোগ-সুবিধা এবং উচ্চতর প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেয়া হয় আলোচনায়। এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও আর্চারীর প্রসারে ওয়ার্ল্ড আর্চারী এশিয়া কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন চপল।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…