মেয়েদের এশিয়া কাপ ২০২৬

মেয়েদের এশিয়া কাপে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। গ্রুপপর্বে রানার্সআপ হয়ে সেমিতে ওঠা নিগার সুলতানা জ্যোতির দল গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারতের বিপক্ষে। সেই সেমিরতে সবার পারফরম্যান্স দিয়ে ভারতকে হারাতে চান পেসার মারুফা আক্তার।
বৃহস্পতিবার সেমিফাইনালের আগেরদিন বিসিবির ভিডিও বার্তায় সবার কাছে দোয়া চেয়েছেন আসরে এপর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্স করা পেসার মারুফা। বল হাতে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারীর তালিকায় তিনে আছেন তিনি।
ভারতের বিপক্ষে সেমির আগের মারুফা বললেন, ‘আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে অনেকখুশি, কারণ আমরা সেমিফাইনালে উঠেছি। আগামীকাল আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ। আমরা যদি ইন্ডিয়ার সাথে ম্যাচটা জয় করতে পারি, সেক্ষেত্রে ফাইনাল ম্যাচ খেলবো। আপনারা দোয়া করবেন আমাদের জন্য।’
ব্যক্তিগত দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে মারুফা বলেছেন, ‘বক্তিগতভাবে যেভাবে দলকে দিয়ে যাচ্ছি, দোয়া করবেন যেন ধারাবাহিকতা দলকে দিতে পারি। বাকি যারা আছেন আমার সিনিয়র আপুরা, তারাও যেন এভাবে দলকে সমর্থন করতে পারেন। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যেন কালকে ম্যাচটা শেষ ভালো দিয়ে শেষ করতে পারি।’
মেয়েদের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় টিম টাইগ্রেস। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩৪ রানের জয়ে সেমিফাইনালে এসেছে বাংলাদেশ।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…