চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতে নেমেছিল ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ডের মতো বড় দল। নতুন মৌসুম, নতুন ম্যানসিটি, তবে চিরচেনা আর্লিং হালান্ড। জোড়া গোলে পোর্তোর বিপক্ষে জিতিয়েছেন সিটিজেনদের। রিয়ালের মাঠে অপ্রতিরোধ্য ছিল ইন্টার, তবুও জয় পায়নি ইতালির ক্লাবটি। হাড্ডাহাড্ডি ৫ গোলের ম্যাচে সেরহু গিরাসির জোড়ায় ভিয়ারিয়ালকে হারিয়েছে ডর্টমুন্ড। ক্লাব ব্রুগের বিপক্ষে অ্যাস্টন ভিলা এবং লিলের বিপক্ষে রিয়াল বেটিসের ম্যাচেও হয়েছে ৫টি করে গোল।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচজুড়ে বল দখলে রেখেছিল ইন্টার মিলান। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে নেয় রিয়াল। ইতালিয়ান ক্লাবটির একের পর এক শট ঠেকিয়ে দেন থিবো কোর্ত্তয়া। ম্যাচে প্রথম সাফল্য পায় স্বাগতিকরা। কাইলিয়ান এমবাপে ১৪ মিনিটে এনে দেন লিড। ২৩ মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে ব্যবধান দিগুণ করে লস ব্লাঙ্কোস দল। দ্বিতীয়ার্ধে আরও চাপ প্রয়োগ করে মিলান। ৭৭ মিনিটে কার্লোস অগাস্টোর গোলে ব্যবধান কমাতে পারলেও জয় আনতে পারেনি ক্লাবটি।
পর্তুগিজ ক্লাব পোর্তোকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট সিটি। পোর্তোর মাঠে প্রথমার্ধে জালের দেখা পায়নি ম্যানসিটি বা স্বাগতিক দলও। ম্যাচজুড়ে দলটির উপর একের পর এক আক্রমণ চালায় সিটিজেনরা। ৮টি সেভ করেন পোর্তোর গোলরক্ষক ডিয়েগো কস্তা। দ্বিতীয়ার্ধে থামিয়ে রাখা যায়নি হালান্ডকে। ৪৭ মিনিটে করেন প্রথম গোল। ৯০ মিনিট শেষে যোগ করা সময়েনিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
ডর্টমুন্ড ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে। সমানতালে লড়াই করেও গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর প্রথম সাফল্য পায় স্বাগতিকরা। যদিও ৫৩ মিনিটে সেটা ভিয়ারিয়ালের রেনাতো ভেইগা নিজের জালে বল জড়ানোর কারণে। ৬৬ মিনিটে সান্তিয়াগো মৌরিনো গোলে সমতায় ফেরে স্প্যানিশ ক্লাবটি। ৮০ মিনিটে গিরাসিরের গোলে আবারও এগিয়ে যায় ডর্টমুন্ড। ৮৫ মিনিটে গিরাসির পেনাল্টি থেকে স্বাগতিকদের ব্যবধানে বাড়ান। ৯০ মিনিট শেষে তার ভুলেই নিজেদের জালে বল জড়ালে আরও একটি গোল পায় ভিয়ারিয়াল।
লিলের ঘরের মাঠে রিয়াল বেটিসের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে। ১২ মিনিটে লিলকে লিড এনে দেন আয়াসে উয়েদা। ৩৩ মিনিটে বেটিসকে সমতায় ফেরান মার্ক বার্ট্রা। তিন মিনিট পর আবারও লিড নেয় লিল, গোল করেন আলেক্সান্দ্রো। ৪৯ মিনিটে নিজের জোড়ায় আবারও বেটিসকে সমতায় ফেরান বার্ট্রা। ৫৩ মিনিটে ট্রয় প্যারট গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বেটিস। ৫৬ মিনিটে স্বাগতিকদের ইথান এমবাপ্পে লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় লিল। ম্যাচে আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এর আগে রাতের শুরুতে ক্লাব ব্রুগেকে ঘরের মাঠে ৩-২ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যাচের ১১ মিনিটে জন ম্যাকগিনের গোলে এগিয়ে যায় ভিলা। ১৯ মিনিটে হুগো ভেটলেসেনের গোলে সমতায় ফেরে ব্রুগে। ২২ মিনিটে আবারও লিড পায় ইংলিশ ক্লাবটি, গোল করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। ৪৩ মিনিট ফের ব্যবধান বাড়ায় প্রিমিয়ার লিগের ক্লাবটি, গোল করেন নিকোলাস জ্যাকসন। ৬১ মিনিটে নিকোলো ট্রেসোল্ডি পেনাল্টি থেকে ব্রুগের ব্যবধান কমান।
আরেক ম্যাচে রাজভান মারিনের একমাত্র গোলে অস্ট্রিয়ার ক্লাব এলএএসকে ১-০ গোলে হারিয়েছে এইকে অ্যাথেন্স।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…