
ঢাকা, ৩ সেপ্টেম্বর – জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি এবং ধর্মীয় গুরুদের সাথে কুশল বিনিময় করেন।
বিশেষ এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য যে, সচিবালয় সংলগ্ন নিজ দফতর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর এই সরাসরি অংশগ্রহণ এবং পদব্রজে যাতায়াত অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।
এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬
