
ছবি: সংগৃহীত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি এখনও পুরোপুরি উন্নত হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের তুলনায় চলতি সময়ে দেশের অপরাধ পরিস্থিতি অনেক ভালো। বিশেষ করে ছিনতাইয়ের প্রবণতা কমেছে। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানান।
পুলিশের ভেতরে যারা সরকারকে অসহযোগিতা করছেন, তাদের শনাক্ত করতে অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারি চালু রয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে সরকার কাজ করছে। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও উন্নত করা হবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…