পদ্মা সেতুর দুই পাশের রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, ৮ যাত্রী আহত

মুন্সিগঞ্জে পদ্মা সেতুর ঢালে একটি যাত্রীবাহী বাস উল্টে আট যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে লৌহজং উপজেলায় সেতুর মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।

Scroll to Top