প্রথমবারের মতো ‘মিস ইকো বাংলাদেশ’ হয়ে নজর কাড়া কে এই ফ্যাশনিস্তা ডিজে আভিলা

ডিজে আভিলা নামেই পরিচিত তিনি। আসলে নাম আভিলা ইসলাম। তিনি বাংলাদেশের একজন আন্তর্জাতিক টেকনো ডিজে, সংগীত প্রযোজক, মডেল ও প্যাজেন্ট প্রতিযোগী। সংগীত ও ফ্যাশন এই দুই ক্ষেত্রেই তিনি আন্তর্জাতিক পরিসরে কাজ করেছেন। এবার এলেন প্যাজেন্ট্রিতে। ২০২৬ সালে আভিলা ইসলামকে ‘মিস ইকো বাংলাদেশ ২০২৬’ হিসেবে মনোনীত করা হয়। এর মাধ্যমে তিনি মিস ইকো ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় মিসর থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা প্রথম বাংলাদেশি নারী হওয়ার সুযোগ পান। ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন ধরনের সংগীত নিয়ে ডিজে সেট করলেও পরে তিনি পুরোপুরি আন্ডারগ্রাউন্ড টেকনোর দিকে মনোনিবেশ করেন। দেশের বাইরে তিনি ৩০০টির বেশি আয়োজনে পারফর্ম করেছেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে তাঁর সংগীত পরিবেশনার অভিজ্ঞতা রয়েছে।ইলেকট্রনিক সংগীতে নারীদের আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘শিকিউ হাউস’ (SheQ House)। এটি ইলেকট্রনিক সংগীতের সঙ্গে যুক্ত নারীদের জন্য একটি পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। চলুন ইন্সটাগ্রাম ঘুরে এই নানা বিষয়ে পারদর্শী সুন্দরী ডিজে আভিলার যত ফ্যাশনেবল লুক দেখে আসি।

Scroll to Top